উত্তরদিনাজপুর

BSF এর ৫২ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব রায়গঞ্জের মিরুয়াল ক্যাম্পে

দেশের সীমান্ত রক্ষার দ্বায়িত্বের পাশাপাশি আজ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাঁদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে মেতে উঠলেন। শনিবার বিএসএফের অফিসার, জওয়ান থেকে শুরু করে প্রাক্তন বিএসএফ কর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে উপস্থিত থাকার পাশাপাশি অনুষ্ঠানে সক্রিয় ভাবে অংশগ্রহন করেন। তাঁদের মধ্যে কেউ গান করে, কেউ আবার কৌতুক গল্প বলে অনুষ্ঠানে প্রান দিলেন। এভাবেই রায়গঞ্জের মিরুয়াল বি এস এফের ক্যাম্পে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উৎযাপন হয় আজ। এই প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন বি,এস এফ এর কিশানগঞ্জ সেক্টার এর ডি আই জি টি জি সেমান্টা। ১ ডিসেম্বর ১৯৬৫ সালে ২৫ টি ব্যাটালিয়ান নিয়ে তৈরী হয়েছিল সীমান্ত রক্ষী বাহিনী। বি এস এফের ৫২ বছর পূর্তি উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের সীমান্ত যারা দিন রাত পাহারা দিয়ে থাকেন তাঁদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। শনিবার দুপুরে রায়গঞ্জের মিরুয়াল বি এস এফ ক্যাম্পে চলা বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানে ২৮ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট এস কে মিশ্র, সেকেন্ড কামান্ডেট ইউ প্রসাদ, ডেপুটি কমান্টড্যান্ট এস কে কুমারসহ বিএস এফের অন্যান্য কর্তারা উপস্থিত ছিলেন।

        বি,এস এফ এর কিশানগঞ্জ সেক্টার এর ডি আই জি  টি জি সেমান্টা, বাংলাদেশ সীমান্তবর্তী সাড়ে চার হাজার কিলোমিটার ও পাকিস্থান সীমান্তবর্তী সাড়ে তিন হাজার কিলোমিটার এলাকায় দিন রাত পাহারার দায়িত্বে আছেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। সীমান্ত রক্ষী বাহিনীর ৫2 বছর পূর্তি উপলক্ষে এদিন রায়গঞ্জের মিরুয়াল ক্যাম্পে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Rr25DcTWtl4